দেশে ভিএলসিসি পণ্যের বিপণন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বাজারে ভিএলসিসি ব্র্যান্ডের পণ্যসামগ্রীর বিপণন ও বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। এসব পণ্য বিপণন ও বিক্রয়ের ব্যাপারে প্রয়াস ডিস্ট্রিবিউশন কোম্পানির সঙ্গে ভিএলসিসি পারসোনাল কেয়ার গতকাল একটি চুক্তি করেছে। ভিএলসিসি পণ্যের বিক্রয় কার্যক্রম উদ্বোধন ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াস ডিস্ট্রিবিউশনের এমডি আশরাফ আহমেদ, উপদেষ্টা মেসবাউর রহমান ও সিইও মামুনুর রশিদ চৌধুরী এবং ভিএলসিসির বিক্রয় ও বিপণন ব্যবস্থাপক মোমিনুল হক, গুলশান শাখার প্রধান আঁচল শর্মা ও অর্থ ব্যবস্থাপক জিয়াউল হাসান।
বিজ্ঞপ্তি