দেশে মাস্টারকার্ডের ২০ বছর পূর্ণ হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে মাস্টারকার্ড কার্যক্রম পরিচালনার ২০ বছর পূর্তি হয়েছে। এ ছাড়া বাংলাদেশে তাদের নিজস্ব কার্যালয় পরিচালনার তিন বছর হয়ে গেল। একই সঙ্গে এই দুই অর্জন সম্প্রতি উদ্‌যাপন করেছে মাস্টারকার্ড। উদ্‌যাপন অনুষ্ঠানে মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, বাংলাদেশে নগদ অর্থের পরিবর্তে কার্ডকেন্দ্রিক আর্থিক লেনদেন কার্যক্রম প্রসারে চেষ্টা করছে মাস্টারকার্ড। পাশাপাশি আরও দুটি উদ্দেশ্য হচ্ছে অন্তর্ভুক্তিমূলক আর্থিক কার্যক্রম জোরদার ও নিরাপদ আর্থিক লেনদেন নিশ্চিত করা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট গীতাঙ্ক ডি. দত্ত। ১৯৯৭ সালে বাংলাদেশে প্রথম মাস্টারকার্ড ব্র্যান্ডেড প্লাস্টিক কার্ড চালু হয়। মাস্টারকার্ড ২১০টিরও বেশি দেশে ভোক্তা বা গ্রাহক, আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসায়ী, সরকার ও ব্যবসায়ীদের সেবা দিয়ে থাকে।

বিজ্ঞপ্তি।