দেশে সুজুকির মোটরসাইকেল প্রস্তুত করবে র্যাংগস গ্রুপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোটরসাইকেল
মোটরসাইকেল

ভারত থেকে যন্ত্রাংশ এনে দেশেই সংযোজন করে জাপানের সুজুকি ব্র্যান্ডের মোটরসাইকেল উৎপাদন করবে র‌্যাংগস গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান র‌্যাংকন মোটরবাইকস লিমিটেড। এ জন্য সাভারে কারখানা স্থাপনের কাজ চলছে। আগামী বছরের ফেব্রুয়ারি বা মার্চ মাসে মোটরসাইকেল উৎপাদন ও বাজারজাত শুরু হবে।
সুজুকি ব্র্যান্ডের মোটরসাইকেল উৎপাদন করতে র‌্যাংকন ৮০ কোটি টাকা বিনিয়োগ করছে। সাভারের কারখানায় প্রাথমিকভাবে ১১০, ১২৫ ও ১৫০ সিসি ক্ষমতাসম্পন্ন সুজুকির তিন মডেলের মোটরসাইকেল উৎপাদন করবে র‌্যাংকন। আর প্রথম বছর ২০ হাজার মোটরসাইকেল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
রাজধানীর একটি হোটেলে গতকাল বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে সুজুকি ব্র্যান্ডের মোটরসাইকেল উৎপাদন ও বাজারজাত করার আনুষ্ঠানিক ঘোষণা দেয় র‌্যাংগস গ্রুপ।
এতে উপস্থিত ছিলেন সুজুকি মোটর করপোরেশনের গ্লোবাল মোটরসাইকেল বিপণন মহাব্যবস্থাপক কাতসুমি তাকাতা, র‌্যাংগস গ্রুপের চেয়ারম্যান এ রউফ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক রোমো রউফ চৌধুরী প্রমুখ।
রোমো রউফ চৌধুরী জানান, এই সুজুকি মোটরসাইকেলের দাম হবে এক লাখ ২৫ হাজার থেকে আড়াই লাখ টাকার মধ্যে। তবে তিনি বলেন, তৈরি করা মোটরসাইকেল আমদানি করতে ১৫০ শতাংশ শুল্ক দিতে হয়। আর দেশে সংযোজন করা মোটরসাইকেলে দিতে হয় ১২১ শতাংশ শুল্ক। এটি কমানো হলে আরও কম দামে মোটরসাইকেল ভোক্তাদের মাঝে দেওয়া সম্ভব হবে।
রোমো রউফ চৌধুরী বলেন, তিন বছরের পর পূর্ণ উৎপাদনে যাওয়া সম্ভব। এ ক্ষেত্রে অবশ্যই সুজুকির অনুমতি লাগবে। রপ্তানি নয়, শুধু দেশের অভ্যন্তরেই সুজুকি ব্র্যান্ডের মোটরসাইকেল বাজারজাত করবে র‌্যাংকন মোটরবাইকস—এমনটাই জানালেন তিনি।