দেশে সুপার মার্কেটের ১০ বছর পূর্তি উপলক্ষে দুই মাসব্যাপী কর্মসূচি
বাংলাদেশ সুপার মার্কেট মালিক সমিতি আগামী ১৭ ডিসেম্বর দেশে সুপার মার্কেট ব্যবসায়ের ১০ বছর পূর্তি উদ্যাপন করবে। এ উপলক্ষে আজ থেকে দুই মাসব্যাপী কর্মসূচি শুরু হচ্ছে। যা আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।সুপার মার্কেট মালিকদের সংগঠনটি ঢাকায় জাতীয় প্রেসক্লাবে গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানায়। এতে অন্যদের মধ্যে সুপার মার্কেট মালিক সমিতির সভাপতি নিয়াজ রহীম, মহাসচিব মো. জাকির হোসেন, জ্যেষ্ঠ সহসভাপতি মো. মাসরুর চৌধুরী, সহসভাপতি গ্রুপ ক্যাপ্টেন (অব.) মোহাম্মদ সলিমুল্লাহ, শিরিন সাত্তার, অর্থ সম্পাদক কাজী রুহুল আমিন, নির্বাহী সদস্য: কাজী আনিস আহমেদ, মোহাম্মদ রফিকুল আমান ও সৈয়দ আলমগীর, ইভেন্ট জকির পরিচালক মেহেদী হাসান এবং সংবাদ সম্মেলনের প্লাটিনাম স্পনসর বসুমতী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জি এম গোলাম নবী উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে এখন ২০টি কোম্পানি শতাধিক সুপার মার্কেট পরিচালনা করছে। যেখানে বর্তমানে ১০ হাজারেরও বেশি লোকের কর্মসংস্থান হয়েছে।নিয়াজ রহীম জানান, আগামী ১৭ ডিসেম্বর ১০ বছর পূর্তি উদ্যাপনের মূল অনুষ্ঠান হবে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। দুই মাসব্যাপী কার্যক্রমের আওতায় প্রতিটি সুপার মার্কেটে ক্রেতাদের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকার কেনাকাটার বিপরীতে র্যাফল ড্রয়ের মাধ্যমে সাতটি পুরস্কার জেতার সুযোগ থাকবে। প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি সুজুকি গাড়ি। অন্য পুরস্কারের মধ্যে আছে: রেফ্রিজারেটর, এলইডি টিভি, ল্যাপটপ, মাইক্রোওয়েভ ওভেন, মুঠোফোন ও গিফট ভাউচার। বিজ্ঞপ্তি।