দেশে স্বর্ণের দাম আরেক দফা কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বর্ণের আন্তর্জাতিক দর কিছুটা পড়ে যাওয়ায় দেশের বাজারে বিভিন্ন ধরনের স্বর্ণের দাম ৯৩৩ টাকা পর্যন্ত কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ শুক্রবার থেকে নতুন দর কার্যকর হচ্ছে।নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণ ৫৬ হাজার ১৬২ টাকা, ২১ ক্যারেট ৫৩ হাজার ৬৫৪ টাকা এবং ১৮ ক্যারেটের দাম পড়বে ৪৬ হাজার ১৪ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম কমে হয়েছে ৩৩ হাজার ৪৭৫ টাকা ভরি। পাশাপাশি প্রতি ভরি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম এখন এক হাজার ৩৯৯ টাকা।বাজুসের কার্যনির্বাহী কমিটির বৈঠকে স্বর্ণের নতুন দর নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত হয়।মূল্য হ্রাসের আগে গতকাল পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৫৭ হাজার ১৫৩ টাকা, ২১ ক্যারেট ৫৪ হাজার ৫৮৭ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ছিল ৪৬ হাজার ৮৮৯ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ৩৪ হাজার ৪০৮ টাকা ভরি। পাশাপাশি প্রতি ভরি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম ছিল এক হাজার ৪৫৮ টাকা।