দেশে হার্ডওয়্যার পণ্য বিপণনে জার্মান কোম্পানির আগ্রহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে হার্ডওয়্যার পণ্য বাজারজাত করতে চায় জার্মান কোম্পানি হ্যাফলে। এ লক্ষে হ্যাফলের দক্ষিণ এশিয়ার প্রতিনিধি ও হ্যাফলে ইন্ডিয়ার এমডি ইয়োরগ্যান উলফ দুই দিনের এক সফরে আজ ঢাকা আসছেন।আগামীকাল ঢাকায় নির্মাণাধীন পাঁচ তারা হোটেল সিক্স সিজনসের সঙ্গে হ্যাফলের একটি চুক্তিও হবে। ইয়োরগ্যান উলফ এ দেশে নির্মাণাধীন বিভিন্ন বাণিজ্যিক প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তা ছাড়া হ্যাফলের তৈরি দ্রব্যসামগ্রী সংযোজনের জন্য বাংলাদেশে একটি প্ল্যান্ট বা কারখানা স্থাপনের সম্ভাব্যতা নিয়েও আলোচনা করবেন তিনি। বিভিন্ন ধরনের আসবাব, দরজা, জানালা, রান্নাঘর ও নিরাপত্তায় হ্যাফলে ব্র্যান্ডের পণ্য ব্যবহূত হয়। বিজ্ঞপ্তি।