দেশে ৫০০ প্রকৌশলীর কর্মসংস্থান সৃষ্টি করবে এমআই থ্রি
বাংলাদেশি মালিকানাধীন যুক্তরাষ্ট্রভিত্তিক তথ্যপ্রযুক্তি (আইটি) প্রতিষ্ঠান এমআই থ্রি আগামী দুই বছরের মধ্যে বাংলাদেশে ৫০০ প্রকৌশলীর জন্য মর্যাদাপূর্ণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্য অর্জনে ইতিমধ্যে অনেকটাই সফলতার মুখ দেখা গেছে।ঢাকার একটি হোটেলে সম্প্রতি এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এই আইটি সলিউশন কোম্পানির চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফুল খন্দকার এ কথা বলেন।অনুষ্ঠানে এমআই থ্রির পরিচালক এজাজ চৌধুরী, পরিচালক শেখ নাদির হোসেনসহ বিভিন্ন শিল্প ও আইটি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সাইফুল খন্দকার জানান, যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে গুটিকয়েক প্রবাসী বাংলাদেশির উদ্যোগে এমআই থ্রির যাত্রা শুরু হয়। বিশ্বব্যাপী তথ্যপ্রযুক্তির উন্নয়ন, উদ্ভাবন, বাজারজাতকরণ এবং এ সংক্রান্ত প্রকল্প বাস্তবায়নে পরিকল্পনা গ্রহণ, পরিচালনা ও অবকাঠামোগত অগ্রগতিতে সহায়তা দিচ্ছে এই প্রতিষ্ঠান। বিজ্ঞপ্তি।