দেশেই উৎপাদন বাড়ছে ট্রেন-ট্রাকের স্প্রিংয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হালকা প্রকৌশলশিল্পের উন্নয়নের ফলে প্রযুক্তিমুখী বিভিন্ন যন্ত্রপাতির আমদানিনির্ভরতা কমছে। উল্টো এখন অনেক পণ্যেরই আমদানি বন্ধের দাবি তুলছেন হালকা প্রকৌশলশিল্পের সঙ্গে জড়িত দেশের উদ্যোক্তারা। এর মধ্যে অন্যতম হলো যানবাহনের লিফ সিপ্রং। রেলওয়েসহ পণ্যবাহী ট্রাক, মিনি ট্রাক ও কাভার্ডভ্যানের সিপ্রংয়ের বড় এক বাজার গড়ে উঠেছে দেশে। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, একসময় এ দেশের লিফ সিপ্রংয়ের বাজারের পুরোটাই ছিল আমদানিনির্ভর। ধীরে ধীরে অবস্থার পরিবর্তন ঘটেছে। বেশ কিছু উদ্যোক্তা দেশেই গড়ে তুলেছেন সিপ্রং তৈরির কারখানা। বাংলাদেশ সিপ্রং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএসএমএ) সাধারণ সম্পাদক আখতারুজ্জামান মঞ্জু প্রথম আলোকে বলেন, বাংলাদেশে বর্তমানে সিপ্রংয়ের বাজার ৩০ থেকে ৩৫ কোটি টাকার। এর মধ্যে ২০ কোটি টাকার বাজার দখলে নিয়েছেন স্থানীয় উদ্যোক্তা বা শিল্পমালিকেরা। আর বাকি ১৫ কোটি টাকার বাজার এখনো আমদানিনির্ভর। তবে বিদ্যমান সিপ্রং তৈরির কারখানাগুলোর যে সক্ষমতা রয়েছে, সেটির যথাযথ ব্যবহার করা গেলে আমদানিনির্ভরতা কমিয়ে চাহিদার পুরোটাই দেশে তৈরি করা সম্ভব। আমদানিনির্ভরতার কারণ সম্পর্কে মঞ্জু বলেন, ‘গুণেমানে এখনো আমাদের তৈরি লিফ সিপ্রং আমদানি করা সিপ্রংয়ের চেয়ে ভালো। তার পরও ব্যবহারকারীদের মধ্যে বিদেশি পণ্য ব্যবহারের প্রবণতা রয়েছে। এ কারণেই মূলত এ খাতে এখনো বিদেশনির্ভরতা রয়ে গেছে। আর এই সুযোগে একশ্রেণীর আমদানিকারক বিদেশ থেকে নিম্ন ও ব্যবহারের অনুপযোগী লিফ সিপ্রং এনে দেশে বাজারজাত করছেন।’ মঞ্জু আরও বলেন, জ্বালানি ও বিদ্যুত-সংকটের কারণে কারখানাগুলোর উৎপাদনক্ষমতা বাড়ানো যাচ্ছে না। এর ফলে চাহিদা ও জোগানের মধ্যে কিছুটা ফারাক থেকে যাচ্ছে। এটিও আমদানি উৎসাহিত করার আরেকটি কারণ। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ১৯৮০ সালের আগে-পরে বাংলাদেশে সিপ্রং তৈরির কারখানা গড়ে ওঠে। বর্তমানে পাঁচটিরও বেশি সিপ্রং তৈরির কারখানা আছে এ দেশে। এগুলোর মধ্যে অন্যতম হলো হোসেন সিপ্রং ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ইস্টার্ন ইঞ্জিনিয়ারিং, টাইগার সিপ্রং, আফা স্টিল ইন্ডাস্ট্রিজ ও এশিয়া ইন্ডাস্ট্রিজ। এর বাইরে আরও বেশ কয়েকটি কারখানা গড়ে উঠলেও পরবর্তী সময় সেগুলোর উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়। মালবাহী গাড়ির ওজনের ভারসাম্য রক্ষা, চাকার ওপর থেকে চাপ কমানো, গাড়ি ও রাস্তার ক্ষতি কমাতেই মূলত সিপ্রং ব্যবহার করা হয়ে থাকে। তবে তুলনামূলকভাবে ব্যবসার আকার ছোট হওয়ায় সিপ্রং কারখানাগুলোতে গড়ে ১৫০ জন লোকের কর্মসংস্থান রয়েছে। বর্তমানে বিদ্যুৎ ও গ্যাস-সংকটের কারণে উৎপাদনশীল এই খাতটিও সংকটে রয়েছে বলে জানান বিএসএমের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘বিকল্প জ্বালানি ব্যবহারের কারণে উৎপাদন খরচ অনেক বেড়ে যাচ্ছে। তাই আমদানি করা পণ্যের সঙ্গে তাল মিলিয়ে টিকে থাকতে আমাদের নিয়মিত প্রতিযোগিতা করতে হচ্ছে।’বিদ্যুৎ ও জ্বালানি সংকটের পাশাপাশি আছে চোরাকারবারিদের দৌরাত্ম্য। বেশির ভাগ সময় স্ক্র্যাপ ঘোষণা দিয়ে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী সিপ্রং আমদানি করছেন। পাশাপাশি বৈধ ঘোষণা দিয়ে যেসব লিফ সিপ্রং আমদানি করা হচ্ছে, সেখানেও ওজনে কারচুপির মাধ্যমে শুল্ক ফাঁকি দেওয়া হচ্ছে। এতে করে আমদানি করা পণ্যের দাম দেশে উৎপাদিত পণ্যের দামের চেয়ে কম পড়ছে।