দেশের আকাশে আগামী ১০ নভেম্বর থেকে উড়বে রিজেন্ট এয়ারের বিমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের আকাশে ১০ নভেম্বর থেকে উড়তে শুরু করবে রিজেন্ট এয়ারওয়েজের বিমান।ঢাকায় শহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডমেস্টিক টার্মিনালে গতকাল শনিবার দেশের নবীনতম বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজের এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। এতে অন্যর মধ্যে উপস্থিত ছিলেন রিজেন্ট এয়ারওয়েজের ব্যবস্থাপনা পরিচালক মাশরুফ হাবিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ।সংবাদ সম্মেলনে জানানো হয়, রিজেন্ট এয়ারওয়েজ প্রাথমিকভাবে রাজধানী ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও যশোর রুটে বিমান পরিচালনা করবে। এ ক্ষেত্রে নিয়মিত যাত্রীদের এই সংস্থা রিজেন্ট ক্লাব প্রোগ্রামসের আওতায় প্রায়োরিটি চেক-ইন বা অগ্রাধিকারের ভিত্তিতে চেক-ইন ও অতিরিক্ত পণ্য বহনের সুবিধা দেবে।এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, রিজেন্ট এয়ারওয়েজ বিশ্বমানের সেবা প্রদানের মাধ্যমে দেশের আকাশে বিমান পরিচালনা করতে চায়। একই সঙ্গে রিজেন্ট এয়ারওয়েজকে দেশের সবচেয়ে জনপ্রিয় বিমান সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।গতকাল শনিবার থেকে এই বিমান সংস্থার টিকিট বিক্রি শুরু হয়েছে।রিজেন্ট এয়ারওয়েজের ব্যবস্থাপনা পরিচালক মাশরুফ হাবিব বলেন, ‘ব্যতিক্রমধর্মী, নির্ভরযোগ্য ও মানসম্পন্ন সেবা প্রদানের মাধ্যমে আমরা দেশের সবচেয়ে জনপ্রিয় বিমান সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হতে চাই। আমরা সেবামানে নতুন মাত্রা যোগ করে প্রতিনিয়ত নিজেদেরকেই ছাড়িয়ে যেতে চাই।’সংবাদ সম্মেলনে জানানো হয়, যাত্রীদের সেবায় রিজেন্ট এয়ারওয়েজ নিয়ে এসেছে আধুনিক বোম্বারডিয়ার ড্যাশ-৮-কিউ৩০০ এয়ারক্র্যাফট।