দেশের আমদানি-রপ্তানি নীতি বিষয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ডের কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বাংলাদেশের সাম্প্রতিক আমদানি-রপ্তানি নীতিমালা’ বিষয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সম্প্রতি এর ট্রেড ক্লায়েন্ট তথা বাণিজ্যিক গ্রাহকদের জন্য একটি কর্মশালার আয়োজন করেছে।স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আরশাদুল হাসান কর্মশালাটির উদ্বোধন করেন।কর্মশালায় অন্যান্যের মধ্যে ইপিবির পরিচালক (পলিসি) এম আবদুর রহমান, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের লিগ্যাল কমপ্লায়েন্স ও অ্যাসুরেন্স বিভাগের প্রধান চৌধুরী এম এ কিউ সারওয়ার এবং ট্রানজেকশন ব্যাংকিংয়ের প্রধান তানভীর হায়দার চৌধুরীসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ক্লায়েন্ট বা গ্রাহকদের চাহিদা পূরণে সহযোগিতা করতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এই কর্মশালার আয়োজন করে। বিজ্ঞপ্তি।