দেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেন দুই-ই বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারের দরবৃদ্ধি দিয়ে গতকাল বৃহস্পতিবার দেশের দুই শেয়ারবাজারে সপ্তাহের শেষ দিনের লেনদেন সম্পন্ন হয়েছে। যদিও দরপতন দিয়ে সপ্তাহটি শুরু হয়েছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে প্রায় ছয় হাজার ২১৩। দিনশেষে ঢাকার বাজারে প্রায় ৫৩৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৮৯ কোটি টাকা বেশি। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৮৩ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৭৩৭ দশমিক ৩৬ পয়েন্ট দাঁড়িয়েছে। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৬০ কোটি ১৫ লাখ টাকা লেনদেন হয়েছে, যা আগের দিনের লেনদেন ৪৭ কোটি ৬১ লাখ টাকার চেয়ে ১২ কোটি ৫৪ লাখ টাকা বেশি।