দেশের পোলট্রিশিল্পে আজ থেকে যাত্রা শুরু করবে ভারতীয় কোম্পানি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ভিএইচ গ্রুপের প্রতিষ্ঠান উত্তরা ফুডস অ্যান্ড ফিডস (প্রাইভেট) লিমিটেড বাংলাদেশের পোলট্রিশিল্পে যাত্রা শুরু করতে যাচ্ছে। ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ রোববার এক অনুষ্ঠানে কোম্পানিটির কার্যক্রম উদ্বোধন করা হবে।ঢাকার একটি হোটেলে গতকাল শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে ভেঙ্কাটিশওয়ারা হ্যাচারিজ গ্রুপের (ভিএইচ গ্রুপ) যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক বি ভেঙ্কাটিশ রাওসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে উত্তরা ফুডস অ্যান্ড ফিডস প্রতি মাসে সাড়ে চার হাজার মেট্রিক টন ব্রয়লার ও লেয়ার ফুড তৈরি করবে। বি ভেঙ্কাটিশ রাও সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা বাংলাদেশের শ্রমিকদের দিয়েই এখানকার পোলট্রিশিল্পকে সমৃদ্ধ করব।’ বিজ্ঞপ্তি।