দেশের প্রতিটি জেলায় বিএসটিআইয়ের অফিস স্থাপন করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, শিল্পসমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বিভাগীয় শহরের পাশাপাশি দেশের প্রতিটি জেলায় বিএসটিআইয়ের অফিস স্থাপন করা হবে। বর্তমান সরকার এ লক্ষ্যে সংস্থাটিতে মেধাবী লোকবল নিয়োগের প্রতি বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে।ঢাকার তেজগাঁওয়ে গত বৃহস্পতিবার বিএসটিআইয়ের কেন্দ্রীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কাউন্সিলের ২৫তম সভায় সভাপতিত্বকালে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।সভায় শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, আইনসচিব আনোয়ারুল হক, বিএসটিআইয়ের মহাপরিচালক এ কে ফজলুল আহাদ উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা, বাণিজ্য সংগঠন, বুয়েট ও ক্যাবের প্রতিনিধিরাসহ কাউন্সিলের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।সভায় ভারতের সঙ্গে বাণিজ্য বৃদ্ধির ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানির ক্ষেত্রে পণ্যের মান সম্পর্কিত সমস্যাগুলো দ্রুত নিষ্পত্তির তাগিদ দেওয়া হয়।