দেশের বাজারে টাইজেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যামসাং বাংলাদেশের এমডি সি এস মুন ও রবির সিইও সুপুন বীরাসিংহেসহ অন্যরা স্যামসাং টাইজেন ফোন প্রদর্শন করছেন
স্যামসাং বাংলাদেশের এমডি সি এস মুন ও রবির সিইও সুপুন বীরাসিংহেসহ অন্যরা স্যামসাং টাইজেন ফোন প্রদর্শন করছেন

বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করল স্যামসাংয়ের টাইজেন অপারেটিং ব্যবস্থার স্মার্টফোন জেড১। ফোনটির বাজারমূল্য ৬ হাজার ৯০০ টাকা।
ঢাকার একটি হোটেলে গতকাল মঙ্গলবার আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এই স্মার্টফোনটি বাজারজাতের ঘোষণা দেয় স্যামসাং মোবাইল বাংলাদেশ। এতে বলা হয়, আগামীকাল বৃহস্পতিবার থেকে সাদা, কালো ও লাল রঙে পাওয়া যাবে ফোনটি। বাংলাদেশের ব্যবহারকারীদের সুবিধার জন্য এ ফোনে রয়েছে স্থানীয় ওয়েবসাইটগুলোর সহজ ব্যবহার ও ব্যবহারবান্ধব ইন্টারফেস (এক চাপেই প্রয়োজনীয় ওয়েবসাইটে প্রবেশের সুবিধা)।
অনুষ্ঠানে জানানো হয়, এই সেটে চার ইঞ্চি ডব্লিউ ভিজিএ পিএলএস স্ক্রিন রয়েছে। পিএলএস প্রযুক্তির কারণে প্রখর রোদেও এতে ভিডিও দেখতে সমস্যা হবে না। ফেসবুক, টুইটার, লিংকড ইনের মতো জনপ্রিয় সামাজিক ওয়েবসাইটের পাশাপাশি এই স্মার্টফোনে সংবাদ, অনলাইন বাজার ও চাকরি খোঁজার প্রয়োজনীয় ওয়েবসাইটগুলো ইন্টারফেসে দেখতে পারবেন গ্রাহকেরা।
টাইজেন স্মার্টফোন কিনলে রবি গ্রাহকেরা ১২ মাসে ৬ গিগাবাইট ইন্টারনেট ডেটাসহ ৩ হাজার মিনিটের বেশি টক টাইম ব্যবহারের সুযোগ পাবেন।
অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সি এস মুন, মুঠোফোন অপারেটর রবির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক সুপুন বীরাসিংহে প্রমুখ উপস্থিত ছিলেন।