দেশের বাজারে নতুন কোমল পানীয় ‘কনিয়া’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এএসটি বেভারেজেস লিমিটেড ও গ্লোব সফট ড্রিংকস লিমিটেড ‘কনিয়া’ নামে নতুন একটি কোমল পানীয় উৎপাদন ও বিপণন শুরু করেছে।এই নিউট্রিশাস্ ড্রিংকের ৩০০ এমএল পিইটি বোতলের সর্বোচ্চ খুচরামূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।এএসটি বেভারেজেস লিমিটেড ও গ্লোব সফট ড্রিংকস লিমিটেড এক যুগ ধরে নিজস্ব ব্র্যান্ডের পানীয় উৎপাদন ও বাজারজাত করে আসছে। এসব পণ্যের মধ্যে রয়েছে ইউরো কোলা, ফিজ আপ, রয়েল টাইগার, ব্লাক হর্স, ইউরো লেমন উল্লেখযোগ্য।‘কনিয়া’ নিউট্রিশাস্ ড্রিংকে রয়েছে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ল্যাকটেট, ম্যাগনেসিয়াম সালফেট, ভিটামিন বি-১, বি-৬, বি-১২ ও ভিটামিন-ই। বিজ্ঞপ্তি।