দেশের বাজারে নতুন গুঁড়ো দুধ নিয়ে এল নিউজিল্যান্ড ডেইরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ড ডেইরি প্রডাক্টস বাংলাদেশ লিমিটেড ‘ফার্মল্যান্ড গোল্ড ইনস্ট্যান্ট ফুলক্রিম’ নামে নতুন গুঁড়ো দুধ নিয়ে এসেছে দেশের বাজারে।ঢাকার ইস্কাটনের বিয়াম মিলনায়তনে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এই পণ্যের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে নিউজিল্যান্ড ডেইরি প্রডাক্টস বাংলাদেশের বিপণনপ্রধান জি এম কামরুল হাসান, বিক্রয় পরিচালন ব্যবস্থাপক এম এম আরসালান, সহকারী অর্থনিয়ন্ত্রক মো. রফিকুল আলম মল্লিক, প্রশাসন ব্যবস্থাপক আরসাদুল হক এবং সাপ্লাই চেইন ম্যানেজার মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।