দেশের বাজারে নতুন পণ্য আনছে ফিলিপস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে বাজার বাড়াতে ছয়টি ক্যাটাগরি বা শ্রেণিতে নতুন ৫০টির বেশি পণ্য নিয়ে আসবে ফিলিপস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। নেদারল্যান্ডসভিত্তিক এ বহুজাতিক প্রতিষ্ঠানটির এসব পণ্য বিপণনে দেশীয় অংশীদার হিসেবে কাজ করবে বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড।
ঢাকায় গুলশানের ওয়েস্টিন হোটেলে গতকাল এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। সে অনুযায়ী ফিলিপসের নতুন পণ্য তালিকার মধ্যে রয়েছে রান্নার তৈজসপত্র, শিশু পরিচর্যাসামগ্রী, বায়ু পরিশোধক পণ্য, বাসাবাড়িতে রোগীর শ্বাসপ্রশ্বাসের সহায়ক যন্ত্র।
প্রতিষ্ঠানটির স্বাস্থ্যসেবা-বিষয়ক পণ্যের মধ্যে রয়েছে সিটি স্ক্যান, এমআরআই, এক্স-রে, কার্ডিওভাসকুলার সিস্টেম, নিউক্লিয়ার মেডিসিন, পিইটি-সিটি, আলট্রাসাউন্ড ইমেজিং সিস্টেম প্রভৃতি। বর্তমানে ঢাকা মেডিকেল, কুর্মিটোলা হাসপাতাল, ঢাকা সিএমএইচ, অ্যাপোলো হাসপাতালের মতো চিকিৎসা সেবা প্রতিষ্ঠানগুলোতে এসব চিকিৎসা যন্ত্রপাতি সরবরাহ করছে ফিলিপস।
সংবাদ সম্মেলনে ফিলিপস বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সঞ্জয় বাপনা কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম তুলে ধরেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাটারফ্লাই মার্কেটিংয়ের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম এ মান্নান।