দেশের বাজারে নতুন ব্যাটারি নিয়ে এল রহিমআফরোজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বাজারে লুকাস পাওয়ারম্যাকস এমএফ নামে সংরক্ষণমুক্ত নতুন একটি অটোমোটিভ ব্যাটারি নিয়ে এসেছে রহিমআফরোজ।রাজধানীর ব্র্যাক সেন্টারে গতকাল শনিবার কোম্পানির এক প্রতিনিধি সম্মেলনে এই ব্যাটারির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে রহিমআফরোজের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জানানো হয়, লুকাস পাওয়ারম্যাকস এমএফ ব্যাটারি সংরক্ষণমুক্ত অগ্রমুখী প্রযুক্তিতে তৈরি, যেটি মোটরগাড়িসহ হালকা যানের জন্য খুবই কার্যক্ষম। দেশব্যাপী রহিমআফরোজের পাঁচ শতাধিক বিক্রয়কেন্দ্রে এখন ১৮ মাসের বিক্রয়োত্তর সেবা প্রদানের নিশ্চয়তাসহ এই ব্যাটারি বিক্রি করা হচ্ছে। বিজ্ঞপ্তি।