প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সায়াম সিটি সিমেন্ট (বাংলাদেশ) লিমিটেড থাইল্যান্ডের ইনসি সিমেন্ট নিয়ে এসেছে দেশের বাজারে। রাজধানীর একটি হোটেলে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এ সিমেন্ট ব্র্যান্ডের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। অনুষ্ঠানে সায়াম সিটি সিমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিভা মাহাসানদানা; ভাইস প্রেসিডেন্ট (বিপণন ও বিক্রয়) মন্ত্রী নিতিকুল; সায়াম সিটি সিমেন্ট বাংলাদেশের সিইও পি এন আইয়ারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পি এন আইয়ার বলেন, ‘আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি, বাংলাদেশের ধারাবাহিক অগ্রগতি ও উন্নতিতে ইনসি সিমেন্ট গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বিজ্ঞপ্তি