দেশের ব্যাংকখাত স্থিতিশীল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক বলেছে, দেশের ব্যাংক খাত সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। বৈশ্বিক মন্দা-পরবর্তী প্রভাব এবং ২০১৩ সালের প্রায় পুরো সময়ে রাজনৈতিক অস্থিরতার ক্ষতি কাটিয়ে ২০১৪ সালে এ অর্জন সক্ষম হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার এসব কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের সময়োচিত পদক্ষেপ ও সরকারের সহযোগিতায় নেতিবাচক প্রভাব কাটিয়ে অভ্যন্তরীণ ও বহিঃ খাতে আঘাত সহন ক্ষমতা অর্জন হয়েছে।

বলা হয়েছে, আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী সংস্থা মুডিস এবং এসঅ্যান্ডপির সর্বশেষ রেটিং অনুসারে বাংলাদেশ একাদিক্রমে পঞ্চমবারের মতো যথাক্রমে বিএ-৩ স্থিতিশীল রেটিং এবং বিবি (-) সভরেন স্থিতিশীল আউটলুক অর্জন করেছে। ব্যাংকিং খাতের শৃঙ্খলা এবং স্থিতিশীলতা এই রেটিংয়ের অন্যতম প্রধান নিয়ামক চিহ্নিত হয়েছে।

বলা হয়েছে, ডিসেম্বর ২০১৪ শেষে ব্যাংকগুলোর মূলধন পর্যাপ্ততার হার দাঁড়িয়েছে ১১ দশমিক ৩৫ শতাংশ। এ হার ব্যাংকগুলোর ঝুঁকি সহনের সক্ষমতা বৃদ্ধি করেছে।