দেশের রাজনৈতিক অস্থিরতায় উদ্বেগ আইএমএফের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।গতকাল মঙ্গলবার অর্থমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে আইএমএফের সফররত প্রতিনিধিদল এই উদ্বেগ প্রকাশ করেছে। আইএমএফ বলছে, এই অস্থিরতা বাংলাদেশের অর্থনীতির ক্ষতি করবে।সভা শেষে অর্থমন্ত্রী নিজেই আইএমএফের এই উদ্বেগের কথা সাংবাদিকদের জানান। তিনি বলেন, আইএমএফের মতে, বাংলাদেশের অর্থনীতি যে ইতিবাচক ধারায় চলছে, তাতে এই রাজনৈতিক সহিংসতার প্রভাব পড়বে।আইএমএফের বর্ধিত ঋণ সহায়তার (ইসিএফ) পরবর্তী কিস্তির শর্ত সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ব্যাংক কোম্পানি আইন সংশোধন ও নতুন মূল্য সংযোজন কর (মূসক) আইনের অগ্রগতিতে আইএমএফ সন্তুষ্ট। শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) অনুষ্ঠিত এই বৈঠকে আইএমএফের পক্ষে নেতৃত্ব দেন সংস্থার এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান ডেভিড কাউয়েন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, আইএমএফের আবাসিক প্রধান এতেরি ভিনত্রাদে প্রমুখ।গত ২০ মার্চ আইএমএফের প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসে।