দেশের সব অঞ্চলে পরিবেশক নিয়োগ দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্দিষ্ট অঞ্চলের পরিবর্তে দেশের সব অঞ্চলেই ভোজ্যতেল ও চিনির পরিবেশক নিয়োগ দিতে কারখানার মালিকদের নির্দেশ দিয়েছে সরকার।অন্যদিকে, কারও হাতে ডেলিভারি অর্ডার (ডিও) পদ্ধতির আওতায় কোনো পণ্য থেকে থাকলে আগামী এক মাসের মধ্যেই তা সম্পন্ন করতে হবে। গতকাল সোমবার সচিবালয়ে ভোজ্যতেল ও চিনি পরিশোধন কারখানার মালিকদের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর বাণিজ্যসচিব গোলাম হোসেন সাংবাদিকদের এ কথা জানান।সচিব আরও জানান, কোম্পানিগুলো এখনো তাদের পরিবেশক নিয়োগ সম্পন্ন করেনি। কেউ কেউ নির্দিষ্ট অঞ্চলে বেশি পরিবেশক নিয়োগ দিয়েছে, আবার কোনো এলাকায় একেবারেই দেয়নি। এমন পরিস্থিতি থাকা উচিত নয় বলে তিনি মনে করেন।ডিও বিষয়ে সচিব বলেন, কারও কারও কাছে এখনো কিছু ডিও রয়ে গেছে। কোনো কারণে পণ্য সরবরাহ না হলে তা আটকে থাকবে, এটাই স্বাভাবিক। তবে আগামী এক মাসের মধ্যেই তা শেষ করে ফেলতে হবে।শুধু ভোজ্যতেল ও চিনি নয়, কোনো পণ্যেরই সর্বোচ্চ খুচরা দর (এমআরপি) সরকারের পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়ার সুযোগ নেই বলে গোলাম হোসেন উল্লেখ করেন।