দেশের সেরা রপ্তানিকারকদের পুরস্কার দেবে এইচএসবিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অর্থনীতিতে রপ্তানিকারকদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) লিমিটেড পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছে।ঢাকায় গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এতে এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী সঞ্জয় প্রকাশ ও করপোরেট ব্যাংকিংয়ের প্রধান মো. মাহবুব-উর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।২০১০ সালের জন্য পাঁচটি বিভাগে ‘এইচএসবিসি এক্সপোর্ট একসিলেন্স অ্যাওয়ার্ড’ শীর্ষক এই পুরস্কার দেওয়া হবে। তৈরি পোশাকশিল্প ও বস্ত্র খাতে বার্ষিক রপ্তানি আয় পাঁচ কোটি ডলার বা এর বেশি এবং পাঁচ কোটি ডলারের কম এমন রপ্তানিকারক দুটি প্রতিষ্ঠান পুরস্কার পাবে। রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলগুলো থেকে বছরের সেরা রপ্তানিকারক; সনাতন ও উদীয়মান খাতে সেরা রপ্তানিকারক (তৈরি পোশাক ও বস্ত্র বাদে যাদের বার্ষিক রপ্তানি আয় ৩০ লাখ ডলার বা এর বেশি); এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে সেরা রপ্তানিকারক (তৈরি পোশাক ও বস্ত্র বাদে ও বার্ষিক রপ্তানি আয় ৩০ লাখ ডলারের কম)।পুরস্কারের মনোনয়ন ফরমসহ বিস্তারিত তথ্য www.hsbc.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল ২০১১। এইচএসবিসির এই উদ্যোগের অংশীদার বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। বিজ্ঞপ্তি।