দেশেস্বর্ণের দাম কমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছর প্রথমবারের মতো দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। আন্তর্জাতিক বাজারে দাম কমায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ সিদ্ধান্ত নিয়েছে। ফলে ভরিপ্রতি সব ধরনের স্বর্ণের দাম ৮০০ থেকে এক হাজার ১৫০ টাকা পর্যন্ত হ্রাস পেয়েছে। গত রোববার থেকে নতুন দর কার্যকর হয়েছে। নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালোমানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ৫৮ হাজার ৯৬২ টাকা, ২১ ক্যারেট স্বর্ণ ৫৬ হাজার ৩৩৭ টাকা ও ১৮ ক্যারেট ৪৮ হাজার ২৮৮ টাকা। সনাতনী হিসেবে পরিচিত দেশি স্বর্ণের ভরিপ্রতি দাম হয়েছে ৩৭ হাজার ৯২ টাকা। আর ভরিপ্রতি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম হয়েছে এক হাজার ৫৭৫ টাকা।সর্বশেষ গত ২৭ ফেব্রুয়ারিসহ চলতি বছর বাজুস চার দফা স্বর্ণের দাম বাড়ায়। সর্বশেষ বর্ধিত দাম অনুযায়ী, প্রতি ভরি ভালোমানের ২২ ক্যারেট স্বর্ণের দর ছিল ৬০ হাজার ১২৮ টাকা, ২১ ক্যারেট স্বর্ণ ৫৭ হাজার ৪৪৫ টাকা ও ১৮ ক্যারেট ৪৯ হাজার ২২২ টাকা। সনাতনী হিসেবে পরিচিত দেশি স্বর্ণের ভরির দাম ছিল ৩৭ হাজার ৯০৮ টাকা। আর ভরিপ্রতি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম ছিল এক হাজার ৬৩৩ টাকা।বাজুসের তথ্যমতে, চলতি বছর স্বর্ণের দাম কমানোর ঘটনা এটাই প্রথম। এর ফলে আগের চেয়ে ভরিপ্রতি ২২ ক্যারেট স্বর্ণের দাম এক হাজার ১৬৬ টাকা, ২১ ক্যারেট স্বর্ণের দাম এক হাজার ১০৮ টাকা ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম ৯৩৪ টাকা কমেছে। সনাতনী স্বর্ণের দাম ভরিপ্রতি কমেছে ৮১৬ টাকা। আর ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম কমেছে ৮৫ টাকা।বাজুসের সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়া-কমার সঙ্গে দেশীয় স্বর্ণের বাজারের সমপৃক্ততা আছে। গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে দাম কিছুটা কমায় স্থানীয় বাজারে সমন্বয় করা হয়েছে।