দেড় বছর পর বিএএফএফএর কমিটি ঘোষণা
মামলার কারণে প্রায় দেড় বছর ঝুলে থাকার পর বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডস অ্যাসোসিয়েশনের (বিএএফএফএ) নির্বাচনের ফল বুধবার ঘোষণা করা হয়েছে।নির্বাচন কমিশনের চেয়ারম্যান এম তানভীর মাদারের সই করা বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যদের তালিকা সংশ্লিষ্ট সবার কাছে পাঠানো হয়েছে।নির্বাচিত পরিচালকেরা হলেন: মাহবুবুল আনাম, এ বি এম রফিকুজ্জামান, অমিয় শংকর বর্মণ, আমিরুল ইসলাম চৌধুরী, আরিফুল আহসান, আসিফ এ চৌধুরী, জহির উদ্দীন আহমেদ, বদরুল হক চৌধুরী, এম এ সোবহান, জাহিদ হোসেন, সৈয়দ মো. বখতিয়ার, সৈয়দ গোলাম মওলা, হেলালউদ্দীন আকবর, খায়রুল আলম সুজন, বেলাল-ই-বাকী ইদ্রিসী, মো. মফিজুল ইসলাম, জসিম ইউ আহমেদ, নাসির আহমেদ খান ও এস এ জামান।প্রসঙ্গত, ২০১০ সালের ১০ আগস্ট এই নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে আদালতের মামলার কারণে ফল প্রকাশ করতে পারেনি নির্বাচন কমিশন। এ নিয়ে রিট আবেদন ও কনটেমট আবেদনের মাধ্যমে নির্বাচনের ফল প্রকাশের বাধা দূর হয়।