দোকান কর্মচারীদের ন্যূনতম মজুরি ৫৩০০ টাকা করার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশের দোকান কর্মচারীদের ন্যূনতম মজুরি পাঁচ হাজার ৩০০ টাকা করার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন।
সম্প্রতি রাজধানীর স্টেডিয়াম দোকান কর্মচারী ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ দাবি জানানো হয়।
সংগঠনের সভাপতি জাকির হোসেন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্টেডিয়াম মার্কেটের সভাপতি নুরুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সভায় দোকান কর্মচারীদের শ্রমঘণ্টা আট ঘণ্টা নির্ধারণ এবং এর বেশি কাজ করালে তার জন্য অতিরিক্ত মজুরি দেওয়ার দাবিও জানানো হয়। বিজ্ঞপ্তি।