দোকানপাট ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ দোকান মালিক সমিতি জানিয়েছে, সরকারি সিদ্ধান্তের সঙ্গে মিলিয়ে দোকানপাট বন্ধ রাখার সময়সীমা ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে আজ শুক্রবার সরকার সাধারণ ছুটি বাড়িয়ে ২৫ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করে। এরপর দোকানমালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, মহাসচিব জহিরুল হক ভূঁইয়া ও সহসভাপতি তৌফিক এহেসান এক যুক্ত বিবৃতিতে দোকান বন্ধের সময় বাড়ানোর কথা জানান।

বিবৃতিতে বলা হয়, বন্ধের সময় কাঁচাবাজার, শপিং মল, নিত্যপণ্য ও ওষুধের দোকান খোলা থাকবে। বিবৃতিতে সব দোকানমালিক ও কর্মচারীকে নিজের ও দেশের সবার সুরক্ষার স্বার্থে ঘরে অবস্থান করার অনুরোধ জানানো হয়।