দৌলতগঞ্জ স্থলবন্দরে ভারতীয় প্রতিনিধিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ওয়াই এস সাচরাওয়াতের নেতৃত্বে সে দেশের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল গত মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ স্থলবন্দর পরিদর্শন করেছেন।
এ সময় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোয়েজ্জদ্দীন আহমেদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকায় ভারতীয় দূতাবাসের প্রথম সচিব আর মাসাকুইকে, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গাজী মো. আসাদুজ্জামান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ১৭৩ ব্যাটালিয়নের কোয়ার্টার মাস্টার মেজর জিন্দা কুমার, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম রেজাউল করিম, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মর্তুজা, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুর রহমান এবং দৌলতগঞ্জ স্থলবন্দর বাস্তবায়নের উদ্যোক্তা মুজিবর রহমান ও আবদুল হক।
পরিদর্শন শেষে দুই দেশের কর্মকর্তারা সীমান্তের শূন্যরেখায় অনানুষ্ঠানিক বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম রেজাউল করিম জানান, ভারতীয় প্রতিনিধিদল দৌলতগঞ্জ-মাজদিয়ায় স্থলবন্দর চালুর বিষয়ে বাংলাদেশ সরকারের নেওয়া উদ্যোগে সন্তোষ প্রকাশ করে। প্রতিনিধিদলের প্রধান ওয়াই এস সাচরাওয়াত বাংলাদেশের প্রস্তুতিসহ সার্বিক উদ্যোগের বিষয়টি কেন্দ্রীয় সরকারকে জানাবেন। কেন্দ্রীয় সরকারের সম্মতি মিললেই দৌলতগঞ্জ-মাজদিয়া স্থলবন্দরের কার্যক্রম পরিচালনায় কোনো বাধা থাকবে না।
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান গত ২৩ আগস্ট চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দৌলতগঞ্জ স্থলবন্দরের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন।