দৌলতগঞ্জ স্থলবন্দরের কার্যক্রম চালুর দাবি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় উদ্বোধনের চার বছর পরও কার্যক্রম শুরু না হওয়া দৌলতগঞ্জ-মাজদিয়া স্থলবন্দরটি দ্রুত চালুর দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন। গত শনিবার স্থানীয় সর্বদলীয় এক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।
কৃষি বিভাগের প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এ সভায় জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সর্বদলীয় কমিটির আহ্বায়ক সভাপতি আবদুল লতিফ সভাপতিত্ব করেন। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, পৌর মেয়র মো.
জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা, ন্যাশনাল আওয়ামী
পার্টির (ন্যাপ) চুয়াডাঙ্গা জেলা সাধারণ সম্পাদক কাজী বদরুদ্দোজা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুন্সী মাহবুবুর রহমান ও দৌলতগঞ্জ স্থলবন্দর সিঅ্যান্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং) অ্যাসোসিয়েশনের সভাপতি মজিবর রহমান বক্তব্য দেন।
সভায় বক্তারা বলেন, সব আনুষ্ঠানিকতা শেষে ২০১৩ সালের ২৪ আগস্ট নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান দৌলতগঞ্জ-মাজদিয়া স্থলবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। কিন্তু অজ্ঞাত কারণে এ স্থলবন্দরের কার্যক্রম চালু করা হয়নি। অথচ দেশের অন্যান্য স্থলবন্দরের তুলনায় পণ্য আমদানি ও রপ্তানিতে এটি সুবিধাজনক