দৌলতপুরে রূপালী ব্যাংকের করপোরেট শাখা উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেবার মানোন্নয়নের অঙ্গীকার নিয়ে গতকাল সোমবার খুলনা শহরের দৌলতপুরে রূপালী ব্যাংক লিমিটেডের একটি সাধারণ শাখাকে করপোরেট শাখায় উন্নীত করা হয়েছে।এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফরিদ উদ্দিন। ব্যাংকের খুলনা বিভাগীয় মহাব্যবস্থাপক সৈয়দ আবু আসাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্যাংকের পরিচালক মাহাবুবুর রহমান ও দৌলতপুর শাখার সহকারী ব্যবস্থাপক মৃধা ইউসুফ আলী।এম ফরিদ উদ্দিন বলেন, রূপালী ব্যাংকের এই শাখা পাট রপ্তানি খাতে গত বছর ২০০ কোটি টাকা ঋণ প্রদান করেছে। করপোরেট শাখায় উন্নীত হওয়ায় এটি এখন খুলনার পাটসহ বিভিন্ন শিল্প খাতে আরও বেশি করে ঋণ দেবে।