দ্বিতীয় এশিয়ান পর্যটন মেলা শুক্রবার থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় এশিয়ান ট্যুরিজম মেলা শুরু হচ্ছে আগামী শুক্রবার। এবারের মেলায় বাংলাদেশসহ ১০টি দেশের ১৩০টি স্টল থাকবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত তিন দিনব্যাপী এই মেলার আয়োজন করছে মাসিক পর্যটন বিচিত্রা। মেলার সহযোগী হিসেবে আছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ পর্যটন করপোরেশন এবং টিভিট পারফর্ম প্রজেক্ট আইএলও ঢাকা।রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গতকাল সোমবার এ বিষয়ে অবহিত করতে সংবাদ সম্মেলন করে আয়োজক প্রতিষ্ঠান। এতে বিস্তারিত জানান পর্যটন বিচিত্রার সম্পাদক মহিউদ্দিন হেলাল। তিনি বলেন, বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, নেপাল, চীন, জাপান, ফিলিপাইনসহ এশিয়ার ১০টি দেশের পর্যটন-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে।আয়োজকেরা জানান, শুক্রবার মেলার উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান। মেলা প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে।