দ্বিতীয় প্রান্তিকে জাপানের প্রবৃদ্ধি শ্লথ হয়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) জাপানের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার আরও শ্লথ হয়ে পড়েছে।ইউরো অঞ্চলের সংকটের প্রভাবে রপ্তানি ক্ষতিগ্রস্ত হওয়া ও অভ্যন্তরীণ ভোগ কমে যাওয়ায় এই অবস্থা দেখা দিয়েছে বলে বিশ্লেষকেরা মন্তব্য করেছেন।দ্বিতীয় প্রান্তিকে জাপানের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে দশমিক ৩০ শতাংশ। আর প্রথম প্রান্তিকে এই হার ছিল এক শতাংশ। অন্যদিকে গত বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধির হার ছিল এক দশমিক ৪০ শতাংশ।বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, জাপানের প্রবৃদ্ধির হার আগামী দিনগুলোয় আরও কমে যাতে পারে। বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা বেড়ে চলার নেতিবাচক প্রভাবে এমনটি হতে পারে বলে মনে করছেন তাঁরা।টোকিওর মেইজি ইয়াসুদা লাইফ ইন্সুরেন্সের প্রধান অর্থনীতিবিদ ইউইচি কোদামা বলেন, একদিকে অভ্যন্তরীণ চাহিদা কমে যাচ্ছে, অন্যদিকে ইউরোপের সংকটের প্রভাবে জাপানের রপ্তানিও দুর্বল হয়ে পড়ছে। মনে হচ্ছে তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) জাপানের অর্থনীতির গতি স্থবির হয়ে পড়বে।জাপানি পণ্যের প্রধান দুটি বাজার হলো মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরো অঞ্চল। ইউরো অঞ্চলের ঋণসংকট কোনোভাবেই কাটছে না, বরং প্রলম্বিত হচ্ছে। সূত্র: বিবিসি।