দ্বিতীয় প্রান্তিকে মুনাফা কমেছে ইয়াহুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়াহুর প্রধান নির্বাহী কর্মকর্তা মারিসা মেয়ার। ছবি: রয়টার্স
ইয়াহুর প্রধান নির্বাহী কর্মকর্তা মারিসা মেয়ার। ছবি: রয়টার্স

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (মার্চ থেকে জুন) মুনাফা কমেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ইয়াহুর। এ সময়ে প্রতিষ্ঠানটির মুনাফা ১৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৭০ মিলিয়ন ডলারে। একই সময়ে রাজস্ব আয় ৩ শতাংশ কমে ১ দশমিক ৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানা গেছে।

ইয়াহু জানিয়েছে, গত তিন মাসে ডিজিটাল বিজ্ঞাপন কমে যাওয়ায় তাদের মুনাফায় নেতিবাচক এই অবস্থা। দ্বিতীয় প্রান্তিকে ৮ শতাংশ ডিজিটাল বিজ্ঞাপন কমে গেছে ইয়াহুর।

ইয়াহুর প্রধান নির্বাহী কর্মকর্তা মারিসা মেয়ার বলেন, ‘আমাদের প্রথম অগ্রাধিকার ছিল রাজস্ব আয় বৃদ্ধি। কিন্তু এই ফলাফলে আমরা খুশি নই।’

প্রতিটি ডিজিটাল বিজ্ঞাপনে ইয়াহু বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে যে অর্থ নিত, তা ২৪ শতাংশ কমে গেছে বলে জানিয়েছে ইয়াহু।