দ্বিতীয় বছরে পা রাখল রিজেন্ট এয়ারওয়েজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি বিমান পরিবহন সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ সফলতার সঙ্গে ১০ নভেম্বর প্রথম বছর পূর্ণ করেছে। একই সঙ্গে রিজারভেশনে পূর্ণাঙ্গ অনলাইন পেমেন্ট সিস্টেম চালু করেছে সংস্থাটি।চট্টগ্রামভিত্তিক ব্যবসায়ী গোষ্ঠী হাবিব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান রিজেন্ট এয়ারওয়েজ কানাডার তৈরি ৫০ সিটের নিজস্ব দুটি ড্যাশ-৮-কিউ ৩০০ এয়ারক্রাফট নিয়ে যাত্রীসেবা দিচ্ছে। রিজেন্ট এয়ারওয়েজের প্রধান নির্বাহী ইমরান আসিফ গতকালএক সংবাদ সম্মেলনে জানান, প্রথম বছরে রিজেন্ট এয়ারওয়েজ ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর ও সিলেটের অভ্যন্তরীণ রুটে প্রায় সাড়ে পাঁচ হাজার ফ্লাইট পরিচালনা করে, যাতে দুই লাখ ২০ হাজার যাত্রী আনা-নেওয়া করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রিজেন্ট এয়ারওয়েজের ব্যবস্থাপনা পরিচালক মাশরুফ হাবিব, বিপণন ও বিক্রয় বিভাগের পরিচালক আখতার ইউ আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি।