দ্বিপক্ষীয় বাণিজ্য এ বছরই ১০০ কোটি ডলার ছাড়াবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী থাইল্যান্ডের পণ্য প্রদর্শনী। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ঢাকায় থাইল্যান্ড দূতাবাস ও থাই ট্রেড সেন্টার ঢাকা যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। এ মেলায় থাইল্যান্ডের ৪৩টি উদ্যোক্তা প্রতিষ্ঠানের ৫০টি স্টলে পণ্য প্রদর্শন করছে।গতকাল বৃহস্পতিবার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকায় থাইল্যান্ডের রাষ্ট্রদূত তাসানওয়াদি মিয়ানচেরন, থাই ট্রেড সেন্টার ঢাকার পরিচালক উষা বিজারুরন।প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়ার উৎকৃষ্ট স্থান। বাংলাদেশ সরকার দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় সুবিধা দিচ্ছে। তিনি জাহাজ নির্মাণ ও জাহাজ ভাঙা ও কৃষিভিত্তিক শিল্প স্থাপনে এগিয়ে আসতে থাইল্যান্ডের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।থাইল্যান্ডের রাষ্ট্রদূত তাসানওয়াদি মিয়ানচেরন বলেন, ২০১০ সালে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ৯১ কোটি ডলার যা ২০১১ সালে ১০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে।মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলার বিভিন্ন স্টলে কৃষি যন্ত্রপাতি, নির্মাণ সামগ্রী, অটোপার্টস, ইলেকট্রিক্যাল পণ্য, খাদ্য ও পানীয়, তৈরি পোশাক, স্বাস্থ্য ও সৌন্দর্য পরিচর্যা, গৃহস্থালি ও রান্নায় ব্যবহূত সামগ্রীসহ বিভিন্ন রকম নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রদর্শন করা হচ্ছে।