দ্বিপক্ষীয় বিনিয়োগ ও সহায়তা চুক্তি করতে চায় ভিয়েতনাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বিনিয়োগ ও কারিগরি সহায়তা চুক্তি সই করার প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত নগুয়েন কোয়াং তু।শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সঙ্গে বৈঠক করে রাষ্ট্রদূত নগুয়েন বাণিজ্য ও বিনিয়োগ-সহায়তা বাড়াতে প্রস্তাবটি দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভিয়েতনাম সফরে এই চুক্তি সইয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন তিনি।শিল্প মন্ত্রণালয়ে গতকাল বৃহস্পতিবার বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ উপস্থিত ছিলেন। শিল্প মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়।বৈঠকে বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে কৃষি উন্নয়ন ও কৃষিভিত্তিক শিল্প খাতে অর্জিত অভিজ্ঞতা বিনিময়ে দ্বিপক্ষীয় প্রযুক্তি হস্তান্তরের প্রস্তাব করেন বাংলাদেশের শিল্পমন্ত্রী।