প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আধুনিক কৃষি যন্ত্রপাতি বিশেষত ট্রাক্টর ও রোটারি টিলার বিপণন ও বিক্রয়কারী প্রতিষ্ঠান দ্য মেটাল (প্রা.) লিমিটেডের বার্ষিক সম্মেলন গত শনিবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাদিদ জামিলের সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান প্রকৌশলী আমিনুল ইসলাম ও ট্যাফে ইন্ডিয়ার প্রেসিডেন্ট ও সিওও জি হরি এবং সিনিয়র এভিপি আর সুদর্শনসহ ট্যাফের একটি প্রতিনিধিদল। সম্মেলনে চারজনকে বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়। বিজ্ঞপ্তি।