
সাভারের ভবন ধসে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণসহ পোশাকশ্রমিকদের নিরাপদ কর্মস্থলের দাবিতে বিভিন্ন সংগঠন সংবাদ সমেঞ্চলন, মানববন্ধন, প্রতীক অবস্থান ও বিক্ষোভ মিছিল করে। এতে আহত শ্রমিক ও নিহতদের স্বজনেরাও অংশ নেন।
রানা প্লাজা ধসের ছয় মাস পূর্তিতে গতকাল বৃহস্পতিবার ধসে পড়া ভবনের সামনে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে প্রতীক অবস্থান কর্মসূচি পালন করে জাতীয় গার্মেন্ট শ্রমিক ফেডারেশন। এ সময় সংগঠনের সভাপতি আমিরুল হক বলেন, ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ নির্ধারণের জন্য গত মাসে জেনেভার বৈঠকে রানা প্লাজার পোশাক কারখানাগুলোতে ২৯ ক্রেতাপ্রতিষ্ঠানের মধ্যে মাত্র নয়টি অংশ নেয়। তিনি শিগগিরই বাকি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় ‘তোমাদের কাজ করতে গিয়ে আমাদের পিতামাতা নিহত হয়েছেন, তাই দ্রুত এগিয়ে এসে ক্ষতিপূরণের বৈঠকে অংশ নিয়ে হতাহতদের ক্ষতিপূরণ প্রদান কর’ লেখা ব্যানার হাতে দাঁড়িয়ে ছিলেন নিহত ও নিখোঁজ শ্রমিকদের স্বজনেরা।
ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করে সমিঞ্চলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এই কর্মসূচির শুরুতে নিহতদের সঞ্চরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। মানববন্ধন শেষে বের করা হয় বিক্ষোভ মিছিল।
হুইলচেয়ারে করে মানববন্ধনে যোগ দিতে এসেছিলেন আহত শ্রমিক আশরাফুল ইসলাম। ভবন ধসে তাঁর বাঁ পা ভেঙে যায় এবং ওই পায়ের হাঁটুর নিচ থেকে মাংস উঠে যায়। চিকিৎসা করার পর তিনি এখনো হাঁটতে পারেন না। তিনি জানান, দুর্ঘটনার পর তিনি কোনো আর্থিক সহায়তা পাননি।
সমিঞ্চলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলেন, ‘মালিকেরা একের পর এক শ্রমিকদের হত্যা করে চলেছেন। কিন্তু তাঁদের বিরুদ্ধের আইনের শাস্তির বিধান করা হচ্ছে না। আমরা মালিক আর সরকারের অবহেলার কারণে আর কোনো নিরীহ শ্রমিকের লাশ দেখতে চাই না।’
এ ছাড়া সংবাদ সমেঞ্চলনের করে সোহেল রানা ও তাজরীনের মালিকের বিচার, নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়াসহ পাঁচ দফা দাবি জানায় গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মোশরেফা মিশু।