দ্রুত গ্যাস সংযোগ পেতে চায় রিহ্যাব
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) অন্তর্ভুক্ত সদস্যদের যেসব প্রতিষ্ঠান এখনো গ্যাস সংযোগ পায়নি, তাদের দ্রুত গ্যাস সংযোগ প্রদানের দাবি জানিয়েছেন রিহ্যাব নেতারা।
এর পরিপ্রেক্ষিতে রিহ্যাবকে এসব প্রতিষ্ঠানের একটি তালিকা প্রদানের জন্য বলেছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নওশাদ ইসলাম। রিহ্যাবের কার্যনির্বাহী পরিষদের সঙ্গে তিতাস কার্যালয়ে সম্প্রতি এক সভায় তিনি এ কথা বলেন।
রিহ্যাবের সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়ার নেতৃত্বে পাঁচ সদস্যর প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. সাইদুল ইসলাম, যুগ্ম কোষাধ্যক্ষ আনসার আলী এবং কার্যনির্বাহী সদস্য শেখ মো. শোয়েব উদ্দীন।
সভায় তিতাস গ্যাসের পক্ষে আরও উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক মো. আসাব উদ্দীন, মীর মশিউর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।