ধনী দেশগুলোতে চার বছর পর অর্থনীতি সংকুচিত হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা বা ওইসিডিভুক্ত দেশগুলোর অর্থনীতি ২০১২ সালের শেষ তিন মাসে শূন্য দশমিক ২ শতাংশ সংকুচিত হয়েছে।২০০৯ সালের প্রথম ভাগের পর এই প্রথম ওইসিডির অর্থনীতি সংকুচিত হলো। বিশেষ করে, ইউরো অঞ্চলের দেশগুলোর অর্থনীতি শূন্য দশমিক ৬ শতাংশ সংকুচিত হওয়ার কারণেই মূলত ওইসিডিতে নেতিবাচক প্রভাব পড়েছে।জাপান ও যুক্তরাজ্যের মতো অর্থনীতিও সংকুচিত হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের অর্থনীতি সংকুচিত না হলেও কোনো রকম প্রবৃদ্ধির মুখ দেখেনি। খবর বিবিসির।ওইসিডি হচ্ছে বিশ্বের ধনী ৩৪টি দেশের অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন জোট, যেটি ১৯৪৮ সালে ওইসিসি নামে যাত্রা শুরু করে। এর সদস্য দেশগুলো হচ্ছে: অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, কানাডা, চিলি, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, ইসরায়েল, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, লুক্সেমবার্গ, মেক্সিকো, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, তুরস্ক, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।