ধর্মঘটে অচল হিলি স্থলবন্দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিনের টানা ধর্মঘটে অচল হয়ে পড়েছে হিলি স্থলবন্দর।
সীমান্তের শূন্য রেখায় ভারতের আমদািন করা পণ্যের ম্যানিফেস্টিতে সিল মারা এবং ব্যবসায়ীদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক হয়রািন করার প্রতিবাদে দুই দিন ধরে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রেখে ধর্মঘট পালন করেছেন স্থানীয় সিঅ্যান্ডএফ এজেন্টস ও বন্দরের ব্যবসায়ী এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রমিকেরা।
সীমান্তের শূন্য রেখায় বিজিবির গৃহীত পদক্ষেপ প্রত্যাহারের দািবতে গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাহারুল ইসলামের নিকট স্মারকলিপি প্রদান ও সমাবেশ এবং গতকাল বৃহস্পতিবার মানববন্ধন শেষে সমাবেশ করেছেন ধর্মঘটকারীরা।
তবে বিজিবি বলছে, সব ধরনের আইন মেনেই পণ্য পাচার ও অবৈধ পারাপার রোধকল্পে বিজিবি সাধারণ নিরাপত্তা তল্লাশির গুণগত মান বাড়িয়েছে৷ এ জন্য সীমান্তের শূন্য রেখায় আমদানি করা ট্রাকের চালকসহ লোকসংখ্যা, পণ্যের ওজন ও প্রকৃিত এবং তারিখ লিপিবদ্ধ করছে। এতে করে আমদািন-রপ্তািন কার্যক্রমও ব্যাহত হচ্ছে না, কাউকে হয়রািনও করা হচ্ছে না।
বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, ধর্মঘটের ফলে বন্ধ রয়েছে সব ধরনের আমদািন ও রপ্তািন কার্যক্রম। পানামা হিলি পোর্ট লিংকের সহকারী ব্যবস্থাপক (প্রশাসন ও অপারেশন) এস এম হায়দার জানান, ধর্মঘটের কারণে স্থলবন্দরের মধ্যে আমদািন করা ৮৬টি পণ্যবাহী ট্রাক আটকা পড়ে আছে।