ধান সেদ্ধকরণ বিষয়ে ঈশ্বরদীতে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানের পরিত্যক্ত তুষ দিয়ে সাশ্রয়ী, নিরাপদ ও পরিবেশবান্ধব উপায়ে ধান সেদ্ধকরণের বিষয়ে সম্প্রতি ঈশ্বরদী মোকামের চাল কল ও চাতাল মালিকদের নিয়ে এক মতবিনিময় সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ঈশ্বরদী উপজেলা চাল কল মালিক গ্রুপ এই অনুষ্ঠানের আয়োজন করে।চাল কল মালিক গ্রুপের সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলার চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোফাজ্জল হোসেন, বাংলাদেশে জিআইজেডের কান্ট্রি ডিরেক্টর ওলাফ হান্দলোগতেন, সিনিয়র অ্যাডভাইজার এম খালেকুজ্জামান, কর্মসূচি সমন্বয়ক এরিখ অটো গম এবং চাল কল মালিক গ্রুপের মো. মোস্তাফিজুর রহমান, ধান-চাল ব্যবসায়ী আবদুল আজিজ মণ্ডল, ফজলুর রহমান মালিথা প্রমুখ।