ধানমন্ডি রিক্রিয়েশন ক্লাব ও মেট্রো শপিংমলের মধ্যে চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডি রিক্রিয়েশন ক্লাব লিমিটেড ও মেট্রো শপিংমলের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। মেট্রো শপিংমলের ষষ্ঠ তলা ক্রয় উপলক্ষে গতকাল শুক্রবার রিক্রিয়েশন ক্লাবে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। মেট্রো শপিংমলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফখরুল ইসলাম এবং ধানমন্ডি রিক্রিয়েশন ক্লাবের প্রেসিডেন্ট ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য হারুনুর রশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।পরে ধানমন্ডি রিক্রিয়েশন ক্লাবের ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। এজিএমে প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক নুর এম ইকবাল, কোষাধ্যক্ষ তপন কান্তি সরকার, সদস্য হানিফ ভূঁইয়া, এম এ মতিন, শাহেদ আবদুল খালেক, শরীফ আনোয়ার হোসেন, আরিফ মাসুদ চৌধুরীসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।