ধানমন্ডিতে ডব্লিউ-ফাইন ডাইন রেস্টুরেন্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডে ডব্লিউ-ফাইন ডাইন রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে। গত সোমবার এর উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব আফজাল হোসেন। উপস্থিত ছিলেন অভিনেতা শহিদুল আলম সাচ্চু, অভিনেত্রী শিরীন বকুল, তারিন ও অর্ষা, চিত্রপরিচালক আবু সাঈদ, সংগীতশিল্পী ফাহমিদা নবী, দিনাত জাহান ও গীতিকার কবির বকুল। বিজ্ঞপ্তি