ধানমন্ডিতে ঢাকা ব্যাংকের মডেল শাখা উদ্বোধন
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে ঢাকা ব্যাংকের মডেল শাখা উদ্বোধন করা হয়েছে। এতে সুপরিসর এটিএম বুথ ও অনলাইন ব্যাংকিং সুবিধাসহ আধুনিক সব ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি রয়েছে।ব্যাংকের চেয়ারম্যান রেশাদুর রহমান সম্প্রতি প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এই শাখার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার ফজলে রশীদ।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের পরিচালক মো. হানিফ, আলতাফ হোসেন সরকার, খন্দকার জামিল উদ্দিন, আমান উল্লাহ সরকার ও এ টি এম হায়াতুজ্জামান খান উপস্থিত ছিলেন।এ ছাড়া ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নিয়াজ মোহাম্মদ খান, তানভীর রহিম ও সাজ্জাদ হোসেইন, কোম্পানি সচিব আরহাম মাছুদুল হক, রিটেল ব্যাংকিং বিভাগের প্রধান আজাদ শামসী, ধানমন্ডি মডেল শাখার ব্যবস্থাপক সাব্বির আহমেদ এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানগণ ও বিশিষ্ট গ্রাহকেরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।