ধানমন্ডিতে ব্লেজার বিডি লিমিটেডের শাখা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধুনিক ডিজাইন ও ফ্যাশনেবল ব্লেজার তৈরির প্রত্যয় নিয়ে ঢাকার ধানমন্ডিতে সম্প্রতি যাত্রা শুরু করল দ্য ব্লেজার বিডির প্রথম শাখা।শাখাটির উদ্বোধন করেন মৌসুমী ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান কাজী মাহতাব উদ্দিন আহমেদ। এ সময় স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু, সহ-অধিনায়ক প্রতাপ শঙ্কর হাজরা, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এ এস এম রকিবুল হাসান, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি এ কে এম নুরুল ফজল, বাংলাদেশ ক্রীড়া ফেডারেশন ফোরামের মহাসচিব ইমতিয়াজ খান ও ব্লেজার বিডির ব্যবস্থাপনা পরিচালক কাজী রাজীব উদ্দীন আহমেদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জানানো হয়, এ প্রতিষ্ঠানে ব্লেজারসহ শার্ট ও প্যান্ট তৈরি করা হবে। এতে সব বয়সী মানুষের জন্য নিত্যনতুন ডিজাইনের ব্লেজার, স্যুট-টাইসহ বিভিন্ন সাইজের রেডিমেড ব্লেজার রয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানটিতে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের কাপড়, নিজস্ব ব্র্যান্ডের চামড়ার জুতা, বেল্ট, মানিব্যাগ ইত্যাদি পাওয়া যাবে। বিজ্ঞপ্তি।