প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডিতে সিটিজেম প্রায়োরিটি ব্যাংকিং সেন্টারের উদ্বোধন করেছে সিটি ব্যাংক। ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ শোয়েব ও ভাইস চেয়ারপারসন তাবাসসুম কায়সার সম্প্রতি যৌথভাবে এ সেন্টারটি উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সোহেল আর কে হুসেইন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন, ফারুক মঈন উদ্দীন প্রমুখ। এই সেন্টারে গ্রাহকেরা ব্যক্তিগত ব্যবসায়িক কাজের মিটিং রুম, সিটি ব্যাংকের সৌজন্যে লাঞ্চ, সংরক্ষিত গাড়ি পার্কিং সুবিধা, সিটি ব্রোকারেজ বিনিয়োগ-সংক্রান্ত সেবা, এয়ারপোর্ট ট্রান্সফারসহ অন্যান্য সব সেবা পাবেন। বিজ্ঞপ্তি