ধামরাইয়ে ইবিএলের কৃষিঋণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) কৃষি খাতে সরাসরি ঋণ বিতরণের লক্ষ্য নিয়ে ‘ইবিএল কৃষিঋণ’ নামক একটি নতুন ঋণসুবিধা চালু করেছে। ধান, গম, পাট ইত্যাদি ফসলের জন্য এ ঋণসুবিধা দেওয়া হবে। সাধারণ কৃষক ছাড়াও বর্গাচাষিরা এ ঋণসুবিধা পাবেন।গত সোমবার সাভার পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা জেলার অন্তর্গত ধামরাই উপজেলার প্রায় ১০০ জন কৃষকের মধ্যে সরাসরি কৃষিঋণ বিতরণ করা হয়। এতে মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, এসএমই ব্যবসাপ্রধান খোরশেদ আলম, ক্ষুদ্র ব্যবসাপ্রধান আনোয়ার ফারুক তালুকদার এবং বিপণন বিভাগের প্রধান জিয়াউল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।