ধামরাইয়ে সোস্যাল ইসলামী ব্যাংকের ৫৯তম শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধামরাইয়ে সম্প্রতি সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) এসএমই/কৃষি শাখার কার্যক্রম শুরু হয়েছে। এটি ব্যাংকের ৫৯তম শাখা।ব্যাংকের পরিচালক মো. সাঈদুর রহমান প্রধান অতিথি হিসেবে এ শাখার উদ্বোধন করেন।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মাদ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কে এম আসাদুজ্জামান এবং সাবেক সাংসদ জামাল উদ্দিন আহমেদ।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু সাদেক মো. হোসেল, ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। বিজ্ঞপ্তি।s