ধারাবাহিক কর অব্যাহতি সুবিধা না থাকায়জটিলতা

নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের ধারাবাহিক কর অব্যাহতি সুবিধা না থাকায় হিসাব-নিকাশে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। ২০১৫ সাল পর্যন্ত এই প্রতিষ্ঠানটিকে আয়কর অব্যাহতি দেওয়া আছে। কিন্তু ২০১১ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ছয় মাস সময়কালে এই সুবিধা না থাকায় প্রতিষ্ঠানটির ওই বছরের আর্থিক হিসাব চূড়ান্ত করতে পারছে না কর্তৃপক্ষ।
এমন প্রেক্ষাপটে আলোচ্য সময়ের জন্য কর অব্যাহতি চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) আবেদন করেছে গ্রামীণ ব্যাংক। ১২ মে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খন্দকার মোজাম্মেল হক এই আবেদন করে এনবিআর চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন।
তবে এনবিআর সূত্রে জানা গেছে, এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
প্রসঙ্গত, কর অব্যাহতি সুবিধা থাকায় বিশেষায়িত এই ব্যাংককে কোনো কর দিতে হয় না। প্রতিষ্ঠালগ্ন থেকেই গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের ৩৩ ধারা অনুযায়ী ২০১০ সালের ডিসেম্বর মাস পর্যন্ত ধারাবাহিকভাবে কর অব্যাহতি সুবিধা পেয়ে আসছে। গ্রামীণ ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে তিন বছর পরপর এই মেয়াদ নবায়ন করা হয়।
২০১০ সালের শেষের দিকে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ আবারও কর অব্যাহতির মেয়াদ বাড়ানোর আবেদন করে। সে সময় এনবিআর কর অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত দিতে পারেনি। এর মধ্যে নির্ধারিত মেয়াদের পরও ছয় মাস পেরিয়ে যায়। অবশেষে ২০১১ সালের ২১ জুন এনবিআর এক আদেশে পুনরায় এই মেয়াদ বাড়ানো হয়। তবে এই মেয়াদ ২০১১ সালের ১ জুলাই থেকে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ করা হয়। ফলে করের আওতায় থেকে যায় মাঝের ছয় মাস।
গ্রামীণ ব্যাংকের হিসাব বছর জানুয়ারি থেকে ডিসেম্বর মাস।
গ্রামীণ ব্যাংক সূত্রে জানা গেছে, ইতিমধ্যে প্রতিষ্ঠানটির ২০১১ সালের বার্ষিক হিসাব বহির্নিরীক্ষণের মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে।
এনবিআরে পাঠানো গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের চিঠিতে কর অব্যাহতির ধারাবাহিকতা না থাকায় শেয়ারধারীর হিসাব কষতে জটিলতা হবে বলে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, উল্লিখিত ছয় মাসের (২০১১ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন) কর অব্যাহতি না থাকায় গ্রামীণ ব্যাংকের ৮৪ লাখ সদস্যের প্রায় সবার একাধিক ঋণ ও আমানতভিত্তিক পৃথকভাবে হিসাব করে অর্ধবার্ষিক সমাপনী প্রতিবেদন তৈরি করতে হবে। পেছনের সময়ে গিয়ে সেই ছয় মাসের সমাপনী প্রতিবেদন তৈরি করা ব্যাংকের পক্ষে সময়সাপেক্ষ ও কষ্টকর হবে।
১০ কোটি টাকা ফেরত দিতে হবে: কর অব্যাহতি সুবিধা না থাকায় আলোচ্য সময়ে অগ্রিম কর হিসাবে প্রায় ১০ কোটি টাকা আয়কর দিয়েছে গ্রামীণ ব্যাংক। বিভিন্ন সময়ে উৎসে কর হিসাবে এই অর্থ এনবিআরকে দেওয়া হয়েছে। এখন ওই সময়ে কর অব্যাহতি সুবিধা বহাল রাখা হলে সেই টাকা গ্রামীণ ব্যাংককে ফেরত দিতে হবে।
এনবিআরের সদস্য বশির উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, গ্রামীণ ব্যাংকের আবেদনটি বিবেচনা করা হচ্ছে। তবে কর অব্যাহতি দিলে অগ্রিম আয়কর হিসেবে পাওয়া টাকা সংশ্লিষ্ট করদাতাকে ফেরত দেওয়ার বিধান রয়েছে।:n:
�য়ে���X@U ফল, সবজি, মসলা, মরিচ, হলুদ, পান, সুপারি, আলু, মধু, বাঁশ ইত্যাদি।
বাণিজ্যসচিব মাহবুব আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আরও কিছু সীমান্ত হাট স্থাপনের বিষয়টি আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি। দিল্লিতে অনুষ্ঠেয় বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে।’
প্রথম আলোর সুনামগঞ্জ প্রতিনিধি জানান, সুনামগঞ্জ সদর উপজেলার ডলুরা ও ভারতের বালাট সীমান্তে যে হাট স্থাপিত হয়েছে, তা চালু রয়েছে। প্রতি মঙ্গলবার এই হাট বসে। বাংলাদেশি পণ্যের মধ্যে থাকে প্রধানত সবজি ও পোশাক। আর ভারতীয়রা নিয়ে আসে সুপারি, জিরা, সাবান ও ছাতা।
কুড়িগ্রাম প্রতিনিধি জানান, এখানকার সীমান্ত হাটটি এখনো জমে উঠতে পারেনি। বাংলাদেশিরা প্লাস্টিকের পণ্য ও কাপড় নিয়ে হাটে যান। আর ভারতীয়রা নিয়ে আসেন মূলত মসলা। কিন্তু দুই থেকে তিন কেজির বেশি পণ্য কেউ আনতে পারেন না। বিজিবি ও বিএসএফ এতে বাধা দেয়। তা ছাড়া মুদ্রা বিনিময়ের বিষয়টিরও কোনো সুরাহা হয়নি। হাটে আসা-যাওয়াকারী ব্যক্তিরা প্রায়ই বলে থাকেন, বিএসএফ ও বিজিবি সদস্যদের অতিরিক্ত নজরদারিই হাট জমে না ওঠার অন্যতম কারণ। কিছু চোরাকারবারিও হাট সচল হতে না দেওয়ার জন্য তৎপর রয়েছে।